দীর্ঘদিন যাবৎ নাটোরের লালপুরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো একটি প্রতারক চক্র।
সোমবার (২০ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল রাত ৫ টা হতে দুপুর ৩.৪৫ মিনিটি পর্যন্ত উপজেলার মহারাজপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় চক্রের ৬ সদস্য কে আটক করে ।
এসময় আটককৃতদের নিকট থেকে ১৬টি মোবাইল ফোন, ৪২টি সিমকাড জব্দ করা হয়।
আটককৃতরা হলো- লালপুর উপজেলার নাগশোষা এলাকার মৃত ওসমান গনির ছেলে সিরাজুল ইসলাম পাকা (৩০), মহারাজপুর এলাকার লায়েব উদ্দিন এর ছেলে মোঃ ফজলুর রহমান রুনু (৩৬), রামকৃষ্ণপুর এলাকার মৃৃত নছিম উদ্দিন এর ছেলে নাজমুল (২০), গহুবিল এলাকার সাজদার রহমান এর ছেলে মেহেদী হাসান রাজা (১৯), রামকৃষ্ণপুর গ্রামের শওকত আলীর ছেলে আবুল কালাম আজাদ ও আশাদুল ইসলাম এর ছেলে আশিক আহমেদ (১৯)।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। এঘটনায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
বার্তা বাজার/এসবি