ধামইরহাটে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের সন্ধান মিলেনি

নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হবার ১দিন পার হলেও কোন সন্ধান মিলেনি। নিখোঁজ মতিষ পাহান (৩৫) উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর মধ্যপাড়া নামক এলাকার মৃত শুকরা পাহানের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, গত রবিবার সন্ধায় নিখোঁজ মতিষ পাহান তার বড় ছেলেকে সঙ্গে নিয়ে আত্রাই নদীর শিমুলতলী ঘাটের পশ্চিম পার্শ্বে বড়শি নিয়ে মাছ ধরার জন্য অবস্থান করেন। এমন সময়ে অসাবধানতা বশত সে নদীতে পরে গিয়ে নিঁচের দিকে তলীয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে ওইদিন সন্ধা থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধাদের জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালানো হয়। ফায়ার সার্ভিস, বিজিবি সদস্য, থানা পুলিশসহ স্থানীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য।

এবিষয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মো. রায়হান ইসলাম জানান, টানা দুদিন ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছে এবং সোমবার সকাল থেকে রাজশাহী থেকে প্রশিক্ষিত ডুবুরি দল চেষ্ঠা চালাচ্ছে। আশা করছি নিখোঁজ মতিষ পাহানের সন্ধান পাওয়া যাবে।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর