দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে একদিনে ২৬ জনের মৃত্যু হয়েছে। যা করোনার চলমান ঢেউয়ে একদিনে সর্বনিম্ন। এছাড়া এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৫৫।
সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
প্রকশিত বিজ্ঞপ্তি মতে, একদিনে নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জন। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।
এর আগে রোববার দেশে করোনায় মারা যান ৪৩ জন। এসময় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৩৮৩জন।
বার্তা বাজার/এসজে