রাজবাড়ীতে ভোক্তার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (২০  সেপ্টেম্বর) ভোক্তা অধিকার রাজবাড়ী জেলার সহকারী পরিচালক (এডি) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে মেসার্স কফিল ফিলিং স্টেশন কে ৪৮ ধারায় ৪০,০০০ এবং ফল বিক্রির সময় পূর্বেই ফল প্যাকেট করে রেখে প্রতারনা করার দায়ে খলিল ফল ভান্ডার কে ৪৫ ধারায় ১০০০ টাকাসহ ০২ টি প্রতিষ্ঠান কে সর্বমোট ৪১,০০০ জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আরো কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর