চট্টগ্রামে ১০৫ লিটার চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে মোঃ নাজিম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে ১০৫ লিটার চোলাই মদ সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি মঈনুর রহমান।
ওসি মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানার বোর্ডস্কুল চৌধুরী পাড়া শেরবাজ খান জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ নাজিম উদ্দিন (৩৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মোঃ নাজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানার পাঠান পাড়া ইদ্রিসের বাড়ির মৃত শাহ মিয়ার ছেলে।
আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হবে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি