জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৭ তারিখ থেকে আটকে থাকা সকল বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এই নির্দিষ্ট তারিখের আগে অথবা পূজা চলাকালীন সময়ে কোনো বিভাগ পরীক্ষা নিতে পারবে না।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১:৩০ টায় উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সভাপতিত্বে উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ সংক্রান্ত ডিন’স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ০৭ অক্টোবর ২০২১ তারিখের পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। ০৭ অক্টোবর ২০১১ তারিখের পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ১১ থেকে ১৬ অক্টোবর ২০২১ তারিখে জান্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে পরীক্ষার ঘোষণা আসায় বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচি ঘোষণা করলে দেখা যায় পূজার ছুটিতেও কিছু বিভাগের পরীক্ষার তারিখ। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়
সুমন/বার্তা বাজার/এসবি