নীলফামারীতে শতবর্ষী বিদ্যালয়ে সততা স্টোর ও বিজ্ঞানাগার চুরি

নীলফামারীর ডোমার উপজেলার শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে রোববার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সততা স্টোর ও বিজ্ঞানাগারে দুই লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয় সূত্রে জানাযায়, বিদ্যালয়ের সততা স্টোরের ক্যাশ বাক্সে রক্ষিত প্রায় সাত হাজার টাকা, বিজ্ঞানাগারের ৪টি অনুবিক্ষণ যন্ত্র, গ্যাসজার, একশতটি রক্ত পরিক্ষা করার স্লাব, একটি পরিমাপক যন্ত্রসহ প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী লেবু ইসলাম জানান, রোববার রাতে কয়েকবার বিদ্যালয়ের চারিদিকে হাঁটাহাটি করি। রাত দেড়টার দিকে হঠাৎ করে শরীরটা খারাপ অনুভূব হওয়ায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে পিছন দিয়ে দরজা বন্ধ থাকায় আরেকটি দরজা দিয়ে বের হই। এসময় সততা স্টোর ও বিজ্ঞানাগার কক্ষ দুটি তালা ভাঙা দেখতে পাই। ভিতরে গিয়ে দেখি সততা স্টোরের ক্যাশ বাক্সের তালা ভাঙা। সেখানে রক্ষিত টাকাগুলো ছিল না। বিজ্ঞানাগারের অনেক যন্ত্রপাতিও দেখতে পাই নাই। দ্রুত আমি স্যারদের খবর দেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম জানান, বিষয়টি পুলিশ ও ম্যানেজিং কমিটিকে অবহিত করা হয়েছে। পুলিশ এসে তদন্ত করেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তারুজ্জামান সুমন জানান, চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা তৈরী করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে ম্যানেজিং কমিটির সভা করে আইনানুগ সিন্ধান্ত গ্রহণ করা হবে।

ডোমার থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা প্রাথমিক তদন্ত করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর