ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী আসামির ৭ বছরের জেল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর দায়ে আকতার হোসেন (৪৫) কে ৭ বছরের জেল দিয়েছে আদালত। এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডও দেয়া হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় এই ঘোষণা করেন, রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান। রায় ঘোষণার সময় আসামিকে কাটগড়ায় হাজির করা হয়েছিলো বলে জানিয়েছে-রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমতারা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আসামি আকতার হোসেন তার নিজ ফেসবুক ওয়ালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কে নিয়ে বিকৃত ছবি পোস্ট করেন। বিষয়টি সাক্ষী আল আমিনের চোখে পড়ে। পরবর্তীতে নাটোরের সিংড়া এলাকার মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা করেন।

মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর