দশমিনায় মাছের পোনা অবমুক্তকরণ

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে দশমিনা উপজেলার বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, খাস খাল ও প্রতিষ্ঠানিক পুকুরে আজ সোমবার সকাল ১১টায় ২৯০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সময়ে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ নৌ- পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজীজ, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাহাবুব আলম তালুকদার, দশমিনা থানা ইনচার্জ মোঃ জসীম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার খান ডলি, দশমিনা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যড. ইকবাল মাহামুদ লিটন, প্রমুখ।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর