মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোরাকারবারীকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজদিখান থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে জানায়, গত ৮ ই সেপ্টেম্বর সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরি হয়। সেই মোটরসাইকেল উদ্ধারের জন্য সিরাজদিখন থানার চৌকস অফিসার উপ-পরিদর্শক এসআই ইমরান খান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখানের নিমতলা সুখের ঠিকানা এলাকায় অভিযান চালিয়ে নাহিদ শেখ (১৮) নামে একজনকে মোটর সাইকেলসহ আটক করে। নাহিদ উপজেলার আবিরপাড়া গ্রামের রবিন শেখের ছেলে।
নাহিদের ভাষ্যমতে, ঢাকার গেন্ডরিয়া থেকে দক্ষিন কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকার বিজয় চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরকে (১৯) ঢাকার গেন্ডারিয়া থেকে এবং ঢাকার মীরপুর শাআলী থানা এলাকা থেকে গফুর মিয়ার ছেলে মো.জহিরুল ইসলামকে(৩৫) ২টি মোটর সাইকেলসহ আটক করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, তারা ৩ জনই মোটরসাইকে চোরাকারবারী। দীর্ঘদিন যাবৎ চুরির পেশায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/অমি