বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর উচ্চ বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কাজটি করেছেন মেসার্স রাজু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণী পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার সরেজমিনে গিয়ে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ (বিবিজি) এর অর্থায়নে কাজটি করেন মেসার্স রাজু এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওয়াশ বøক নির্মাণ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২ লাখ টাকা। যার দৈর্ঘ ৩ মি.প্রস্থ্য-২.৫৯ মি.,উচ্চতা ৩.৯৬ মি.।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লকের কাজ করা হয়েছে। তাছাড়াও নির্মাণ করার পরে ওয়াশ ব্লক ও টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। ওয়াশ ব্লকের দুইটি টয়লেট খুব সরু ও সেফটি ট্যাংক করা হয়েছে একদম ছোট। যা কিছুদিন ব্যবহার করার পরেই ব্যবহারের অনুপযোগি হয়ে যাবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটি সদস্য ফয়জুল হক বলেন, ওয়াশ ব্লক যখন নির্মাণ হয় তখন নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারনে প্রতিবাদ করেছিলেন তিনি। তবে সেই প্রতিবাদ কোন কাজে আসেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বাবুল আকতার বলেন, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় কাজটি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তাছাড়াও ওই কাজের কোন সিডিউল তিনি পাননি। দুইটি টয়লেটেই ভিতরে দরজার কারনে সমস্যা হচ্ছে এ কারণে নতুন করে দরজা লাগানো হবে নিজেদের তহবিল থেকেই।

মকিমপুর উচ্চ বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্পের সভাপতি মো.জাকির হোসেন বলেন, আমাকে শুধু সভাপতি রেখেছেন নামে মাত্র । কোন দেখভাল করতে দেওয়া হয়নি। ইউপি চেয়ারম্যান নিজেই এই কাজ গুলো করেছে তাকে অবগত করেননি। তার সাক্ষরও না জানিয়েই নেওয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজু এন্টারপ্রাইজের কোন কর্তপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চাপিলা ইউপি চেয়ারম্যান মো.আলাল উদ্দিন ভুট্টু‘র মোবাইল ফোনে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

মেহেদী হাসান তানিম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর