দৌলতপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া দৌলতপুর থানাধীন মিরপুর গ্রামস্থ জনৈক মোঃ টিপু’র বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম নিপু (৪৩)কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম নিপু ভেড়ামারা থানার চাঁদগ্রামের মৃত নুরুল আলম এর ছেলে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর থানা ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিশ্চিত করেন। মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম নিপুকে গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এস. এম. সরোয়ার পারভেজ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর