রংপুরের পীরগঞ্জে নাহিদ মিয়া (১৫) নামের এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের গাংজোয়ার হলদিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, গাংজোয়ার হলদিবাড়ি গ্রামের রিক্সা চালক শাহজালাল মিয়ার পুত্র ও চতরা হাফিজিয়া মাদ্রাসার হেফ্জ বিভাগের ছাত্র নাহিদ মিয়া সম্প্রতি মানষিক রোগে ভুগছিল। তাই সে মাদ্রাসাতেও যাওয়া বন্ধ করে দেয়।
নাহিদের মা পরকিয়ার জেরে সংসার ছেড়ে অন্যত্রে সংসার করছে। বাবা শাহজালাল রিক্সা চালানোর সুবাদে প্রায়ই ঢাকায় থাকেন। দু’ভাই এক বোনের মধ্যে নাহিদ সবার ছোট। সোমবার সকালে নির্জনতার সুযোগে নাহিদ সবার অজান্তে নিজ ঘরের বর্গার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফনের অনুমতি প্রদান করেছে। এ ব্যাপারে এসআই নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোঃ আনজারুল হক/বার্তা বাজার/অমি