পাবনা সদর পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড: তসলিম হাসান সুমন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান মামুন’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, উপদেষ্ঠা লিয়াকত আলী,বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, অর্থ সম্পাদক আব্দুল হান্নান, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তৌফিকুর আলম তৌফিক সহ পৌর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি