টাঙ্গাইলে চোলাই মদসহ আটক ২

টাঙ্গাইলের পৌর শহরে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌর শহরের কলেজ পাড়া (মুচিপট্টি) এলাকার মৃত শিবু রবি দাসের ছেলে লিটন রবি দাস (৩০), একই এলাকার মৃত দুলাল রবি দাসের স্ত্রী বীনা রবি দাস (৪২)। এসময় ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

হাসান সিকদার/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর