কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার হোসেনপুর গ্রামের পল্লী চিকিৎসক সামছুর রহমান মোড়লের মেজ ছেলে।

সূত্র জানান, সাতক্ষীরার কালিগঞ্জে গতকাল সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে বিদ্যুৎতের মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে মনিরুল ছিড়ে যাওয়া বিদ্যুৎতের তার রাস্তার উপর থেকে সরাতে যেয়ে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

ওই সময়ে স্থানীয়রা মেইল লাইন বন্ধের জন্য একাধিকবার বিদ্যুৎ অফিসে ফোন দিলেও ফোন রিসিভ হয়নি বলে জানান তারা।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর