চেস্টার লি স্ট্রিটের মাঠে বুধবার (০৩ জুলাই) মহা সংগ্রামে নামতে চলেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই ম্যাচ কেই কার্যত কোয়ার্টার ফাইনালের তকমা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ড ১১ পয়েন্ট পেয়ে নক আউটের দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছে। তবে এই ম্যাচে ইংল্যান্ডকে সরাসরি হারালেই কিউইরা চলে যাবে সেমিফাইনালে। কিউইদের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের জন্য।কারণ আজ হারলে শেষ চারে খেলার আশা ক্ষীণ হবে ক্রিকেটের পিতাদের।এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।টস দেয়ার পূর্বক্ষণে একটি বড়সড় দুঃসংবাদ দেন উইলিয়ামসন।আজ খেলতে পারবেন না দেলর পেসার লোকি ফার্গসন।
নিউজিল্যান্ড এই মুহূর্তে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আট ম্যাচ খেলে ৫ টি জয় ও ২টি পরাজয়ের সৌজন্যে ১১ পয়েন্ট পেয়েছে কেন উইলিয়ামসনের দল। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে।
অন্যদিকে এই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল ইংল্যান্ড শুরুটা ভালো করলেও শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটিতে হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। ৫ ম্যাচ জিতলেও তিনটিতে ম্যাচ হারতে হয়েছে ইয়ন মরগানের দলকে।
বার্তাবাজার/এএস