রাস্তায় প্রকাশ্যে নারীকে লাথি মারলেন ‘এমপি’

এলাকার পানির সংকট নিয়ে কথা বলতে গিয়েছিলেন নীতু তেজওয়ানি।কিন্তু সমস্যার প্রতিকার দূরে থাক, উল্টো ওই নারীর উপর সদলে ঝাঁপিয়ে পড়লেন এমপি বলরাম থাবানি। তাকে রাস্তায় ফেলে লাথি মারতে থাকলেন তারা।

ঘটনাটি ঘটেছে ভারতে।আর যিযন লাথি মারছেন তিনি বিজেপি’র এমপি।

হেনস্তার এ ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদ। বলরাম সেখানকার নারোদা এলাকার এমপি।

এভাবে প্রকাশ্যে নারী হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বইছে সমালোচনার ঝড়।বলরামকে গ্রেফতারের পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন অনেকে।

ওই ভিডিওতে দেখা যায়, নীতু তেজওয়ানিকে লাথি মারছেন নারোদার এমপি বলরাম ও তার সঙ্গীরা। এক পর্যায়ে নীতুর চুলে হেচকা টান মারেন তিনি। অন্য একজন আটকানোর আগ পর্যন্ত লাথি মারতে থাকেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নীতু ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি ) সমর্থক৷ নারোদায় পানির সংকট নিয়ে আন্দোলন চালিয়ে আসছে ওই সংগঠন। হামলার ঘটনায় বলরামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নীতু।

আত্মরক্ষার জন্য ওই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন বলরাম। ‘আমি আমার ভুল স্বীকার করছি।তবে এটা ইচ্ছাকৃত ছিল না। ২২ বছর ধরে আমি রাজনীতিতে আছি, কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। আমি তার কাছে ক্ষমা চাইছি।’

বলরাম কর্তৃক নারী হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়েছে গুজরাট বিজেপিও। ‘এটি একটি লজ্জাজনক ঘটনা। আমি ওর আচরণের নিন্দা করি। একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দুর্ব্যবহার কখনওই কাম্য নয়।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর