শিশুদের টিকা দেওয়ার বিষয়টি অনেক সংবেদনশীল। এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রীর অনুশাসন মাথায় রেখে কীভাবে শিশুদের টিকার আওতায় আনা যায় জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, স্কুল খুলে দেওয়া হয়েছে, তাই এই কাজটি দ্রুত করার নির্দেশনা রয়েছে। আমরা কাজ করে যাচ্ছি।
রোববার (১৯ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা জানান।
তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে শিশুদের টিকা কার্যক্রম শুরু করা হবে।
হেলথ ডিজি বলেন, ‘শিশুদের টিকা দেওয়ার বিষয়টি অনেক সংবেদনশীল। এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি প্রধানমন্ত্রীর অনুশাসন মাথায় রেখে কীভাবে শিশুদের টিকার আওতায় আনা যায়। স্কুল খুলে দেওয়া হয়েছে, তাই এই কাজটি দ্রুত করার নির্দেশনা রয়েছে। আমরা কাজ করে যাচ্ছি।’
টিকা প্রদান পরিকল্পনা নিয়ে হেলথ ডিজি বলেন, ‘দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি প্রবাসী শ্রমিকরা। তাদের টিকাদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অঙ্গীকারবদ্ধ। প্রবাসী শ্রমিক-বিদেশগামী শিক্ষার্থীসহ যাদের সুনির্দিষ্ট টিকা ছাড়া দেশের বাইরে যাওয়া সম্ভব নয়, সে কার্যক্রম অব্যাহত রেখেছি এবং তাদের টিকা দিয়ে যাব।’
বার্তা বাজার/এসবি