ভারতের ডেপুটি হাই কমিশনারের নোবিপ্রবিতে পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) পরিদর্শন করেছেন।

রোববার (১৯সেপ্টেম্বর) বিকেলে ভারতের ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ নোবিপ্রবিতে পরিদর্শন করেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) অনিমেষ চৌধুরী উপস্থিত ছিলেন।

নোবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয়সহ ক্যাম্পাস পরিদর্শন করেন।

এসময় নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মজনুর রহমান, নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতা, শিক্ষক, কর্মকর্তা সমিতির নেতা দপ্তর প্রধান সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে উপাচার্যের কার্যালয়ে ভারতের ডেপুটি হাই কমিশনারের উপস্থিতিতে নোবিপ্রবিকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় নোবিপ্রবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের মাননীয় ডেপুটি হাই কমিশনারের দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

ফাহাদ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর