চলমান করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক-কমকর্তা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার সংরক্ষিত করে নির্দেশনা দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) প্রশাসন।
নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিরাপত্তা প্রহরীদের কোনোরূপ বাঁধা ছাড়াই দলে দলে ভেতরে প্রবেশ করছেন বহিরাগতরা। এছাড়াও বহিরাগত বাইকারদের বেপরোয়া গতিতে দুর্ঘটনা ঘটার শঙ্কাও করছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে অবাধে প্রবেশ করছে বহিরাগতরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, কেন্দ্রীয় মাঠ, ক্যাফেটারিয়া মঞ্চ ও বিভিন্ন সড়কগুলোতে তাদের অবাধ চলাচল দেখা যায়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৩ ও ৪নং ফটকের নিচে গর্ত করে অবাধে ক্যাম্পাসে প্রবেশ করছে অনেকেই।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা,প্রক্টরিয়াল বডির যথাযথ নজরদারির অভাবেই বহিরাগতরা অবাধে প্রবেশ করছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে গণজমায়েত রোধে আমাদের যেখানে অনলাইনে পরিক্ষা চলছে সেখানে ক্যাম্পাসের ভিতরে বহিরাগতদের অবাধে চলাচল করাটা কতটুক যুক্তিযুক্ত? বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে, তখন এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া উচিত।
বহিরাগতদের অবাধ প্রবেশের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী, সাংবাদিককে উল্টো প্রশ্ন করে বলেন, ‘তুমিই বলো, আমি এখানে কি করতে পারি? তুমি বলো, এটা কি ভাবে ঠেকানো যায়?’ তবে, বহিরাগত বাইকারদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়টি তিনি জানেন বলে নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/অমি