ডিবির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ইয়াবা বিক্রীকালে হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২ জুলাই রাত ১০ টার দিকে সাভার পৌর এলাকার উত্তর চাপাইন মহল্লা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের ডিবির উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো- চাপাইন এলাকার বাসিন্দা কামাল হোসেনের ছেলে কাওছার আহমেদ স্বপন ও একই এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে শাহ আলম।

এব্যাপারে ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই অভিযানটি পরিচালিত হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম মহোদয়ের মাদকের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতির কঠোর দিক নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার এর পরিচালনায় এই জোনে মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর