বাঁচা-মরার ম্যাচে নামছে ক্রিকেটের ‘জম্মদাতারা’

শিরোনামে ক্রিকেটের ‘জম্মদাতা’ কারো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। ইংল্যান্ড ক্রিকেটের জম্মদাতা হলেও এখন পর্যন্ত একবারের জন্যও শিরোপায় চুমু দিতে পারেনি।চলতি বিশ্বকাপে হট ফেবারিট তকমা নিয়ে খেলছেন।শুরুতে ভালো খেললেও খেয় হারান শেষের দিকে।যার ফলে এখন খাদের কিনারয় ব্রিটিশরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘন্টা কয়েক পরেই মাঠে নামবে ইংলিশরাএই ম্যাচে জয় পেলেই তৃতীয় দল হিসেবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিবে স্বাগতিক ইংল্যান্ড। তবে হেরে গেলে ইয়ন মরগানের দলকে চেয়ে থাকতে হবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের ফলাফলের দিকে।

তাই নিউজিল্যান্ডকে হারিয়েই আগে ভাগে শেষ চার নিশ্চিত করতে চাইবে ইংলিশরা। ভারতের বিপক্ষে শেষ ম্যাচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে জেসন রয়-জনি বেয়ারস্টোরা। কিন্তু সমীকরণ বলছে ১৯৮৩ সালের পর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড।শেষ চারে খেলতে হলে ৩৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে হবে ইংল্যান্ডকে।

গেল বিশ্বকাপে দুই দলের দেখায় ৮২ রানে জিতেছিল নিউজিল্যান্ড। সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনা করলে ইংলিশরা কিউইদের থেকে এগিয়ে থাকলেও পরিসংখ্যানের পাল্লা কেন উইলিয়ামসনের দলের দিকেই ভারী। চেষ্টার লি স্ট্রিটে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর