বিতর্ক হলো বিবেক জাগ্রত করার হাতিয়ার: ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, বিতর্ক হলো বিবেক জাগ্রত করার হাতিয়ার, এই বাক্যটি প্রতিটি বিতার্কিকদের মধ্যে জাগ্রত করতে চাই, নেতিবাচক দিক বাদ দিয়ে ইতিবাচক গ্রহন করলে অবশ্যই বিতর্ক বিবেক জাগ্রত করার হাতিয়ার হতে পারবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) এর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মধ্য দিয়ে জ্ঞান বিতরণ, গবেষণায় অন্তর্ভুক্ত করে জ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলে এবং সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ ব্যক্তিত্ববান করে তোলে।

এসময় বিশেষ অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দিন বলেন, আমরা যে জাতীয় পর্যায়ে পিছিয়ে নেই তা তোমাদের কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পায়। এসময় তিনি শিক্ষার্থীদের বিতর্কের গুরুত্ব ও বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্যে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) চিফ মডারেটর মোহাম্মদ তানভীর কায়ছার বলেন, শিক্ষার্থীদের বিতর্কের মাধ্যমে মুক্তচিন্তার দ্বার উন্মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সামনেও এই ধারা অব্যহত রাখার চেষ্টা করবো।

এছাড়াও এসময় বক্তব্য রাখেন বিইউডিএস এর মডারেটর মোঃ শাখাওয়াত হোসেন, বঙ্কিম চন্দ্র সরকার ও সুনীতি দেবী মন্ডল।

সভাপতিত্ব করেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) সভাপতি মোহাম্মদ বাহাউদ্দিন কবির এবং সঞ্চালনা করেন বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন।

এর পূর্বে সন্ধ্যা সাত টায় বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও প্রদর্শনী বিতর্ক এবং রাত নয়টায় এ্যালামনাইদের দিয়ে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইমদাদুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর