চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দীনসহ তার সহযোগী আটক

চট্টগ্রামের মিরসরাই অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ নগরীর শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন উরুফে জনিসহ তার এক সহযোগীকে আটক করেছে ব্যাব-৭।

শনিবার (১৮ সেপ্টেম্বর) এক বার্তায় শুক্রবার মিরসরাই থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন, নগরীর বাকলিয়া এলাকার জসীম উদ্দীনের ছেলে মহিউদ্দীন উরুফে জনি (৩৩) ও পাহাড়তলী থানার দক্ষিন কাট্টলী এলাকার শেখ ইউছুপের ছেলে শেখ শেখ মোহাম্মদ শাকিল (৩২)।

র‍্যাব সূত্র জানায়, গত ২৭ জুন মহিউদ্দিন জনির অবৈধ অস্ত্র উচিয়ে শোডাউনের ভিডিও ও স্থিরচিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এরপর থেকেই সে র‍্যাবের নজরে আসে এবং তাকে আটকে তৎপরতা শুরু করে। অবশেষে শুক্রবার মিরসরাই থেকে এক সহযোগীসহ তাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র চোরাকারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। আইনী প্রক্রিয়া শেষে দুজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর