ঘাটাইলে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধির চন্দ্র সাহাকে সভাপতি, অমুল্য চন্দ্র আর্য্যকে সাধারণ সম্পাদক করে শনিবার(১৮সেপ্টম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতাদের সমর্থনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ঘাটাইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত কেন্দ্রিয় হরিমন্দির প্রাঙ্গণে সিনিয়র সহসভাপতি প্রণতি রায় চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গ্ইাল জেলা পূজা উদযাপন পরিষদেও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ(ঝন্টু) সহ সভাপতি উত্তম কুমার পোদ্দার, মিহির বরণ সরকার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রিষ্টান ঐক্য পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী,যুগ্ম সাধারণ টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদ বিমল কুমার চন্দ দপ্তর সম্পাদক টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ প্রদীপ কুমার বসাক, পুজা উদযাপন পরিষদের জেলা শাখার কার্য নির্বাহী সমরেশ চন্দ্র পাল টাঙ্গাইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ কুমার দাস টাঙ্গাইল জজকোর্টের সাবেক জি.পি,অ্যাডভোকেট আনন্দ মোহন আর্য্য প্রমুখ।
উত্তম আর্য্য/বার্তা বাজার/এসবি