‘দাড়ি-টুপিওয়ালারা নয়, ভোট ডাকাতরাই আসল জঙ্গি’

দাড়ি ও টুপি ওয়ালাদেরকে ভাঁওতাবাজরা জঙ্গি বলে ডাকে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভোট ডাকাতির চেয়ে বড় জঙ্গি নেই। দাঁড়ি টুপি ওয়ালাদের জঙ্গি বলা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই না। ভাঁতাবাজি বন্ধ করতে হবে।

শনিবার (১৮ সেপ্টেবর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস ও উগ্রবাদ নয়: সম্প্রীতি, ইনসাফ ও সহনশীলতাই ইসলাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বলেন, মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে ইসলাম একটি বিজ্ঞানসম্মত ধর্ম। অধর্মের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামই জিহাদ। অধিকারবঞ্চিত মানুষের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করাই জিহাদ। জিহাদ বললে লজ্জা পাওয়ার কিছু নেই। ভাবতে হবে, আমি ন্যায়ের পক্ষে আছি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল গণতন্ত্র, সাম্য ও জনগণের অধিকার। মুক্তিযুদ্ধে সবই ইসলামের কথা বলেছি। মানুষের কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি।’ তিনি আরও বলেন, ‘আজ আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ ভূলুণ্ঠিত, সে জন্য সংগ্রামে যেতে হবে।

তালেবানকে দ্রুত খাদ্য সহায়তা পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তালেবান সদস্যরা মুক্তিযোদ্ধা। তাঁরা ২০ বছর যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন। তাঁদের সালাম করতে হবে। শুধু সালাম করলে হবে না, দায়িত্বও আছে। সেখানে খাদ্যসংকটের কথা উঠেছে। এখানে ১৬ কোটি মানুষ, তালেবানকে কয়েক বছর খাওয়াতে পারেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর