যশোরে দুই যুবকের মরদেহ কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে উদ্ধার

কক্সবাজারের নাজিরারটেক ও সি গাল পয়েন্ট থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ওই দুই যুবকের বাড়ি যশোরে।

উদ্ধারকৃতরা হলেন, আর এন রোড এলাকার কাছেদুল জামাল সেলিমের ছেলে রাফিদ ঐশিক ও শহরের লাল দিঘির এলাকার মেহের ফারাবী অভ্র।

তারা কিভাবে কখন সমুদ্রে নেমেছিলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে। এঘটনায়  নিখোজের পরেও কেউ প্রশাসন কে অবগত করেনি বলে জানিয়েছ স্থানীয় প্রশাসন।

এজন্য, মৃত দুইজনের সঙ্গে ঘুরতে আসা বাকি চার জনকে আটক করে জিগ্যাসাবাদ করছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে হেফাজতে নিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস।

তিনি বলেন, যেহেতু দুজনের মরদেহ মিলেছে, তারা কীভাবে সমুদ্রে গেছেন বা আগে কী ঘটেছিলো, অধিকতর তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ ইসলাম বলেন, খবর পেয়ে বিচকর্মীরা সেখানে গেছেন। তারা মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, গতকাল একজনের মরদেহ পাওয়ার পর তারা জানান যে তাদের আরেকজন নিখোঁজ ছিলেন। দুটিউ তাদের মরদেহ বলে নিশ্চিত হওয়া গেছে। মৃত দুজনের বাড়ি যশোরে।

প্রসঙ্গত,গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে সৈকতের সি-গাল পয়েন্টে দুই যুবকের মরদেহ ভেসে আসে। তাদের একজন স্থানীয় আর অন্যজন পর্যটক, তার নাম রাফিদ ঐশিক যিনি যশোরের থেকে এসেছেন। তার সঙ্গী একজন নিখোঁজ ছিলো। শনিবার ভেসে আসে তার নিখোঁজ সঙ্গী অভ্রর মরদেহ। তার বড়িও যশোরে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর