দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ১৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৪০ জন, ঢাকার বাইরে রয়েছেন ৪৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন ও অন্যান্য বিভাগে মোট রোগী ভর্তি হয়েছেন ২০ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৬০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন।
বার্তা বাজার/এসবি