তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কখনো নির্বাচন হবে না: তথ্যমন্ত্রী

তত্ত্বাধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নাই। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না উল্লেখ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ‍্য মন্ত্রী হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন।

শনিবার (১৮ সেপ্টেম্বর)  বিকালে ভোলার চরফ্যাসন উপজেলার ব্রজগোপাল টাউন হলে  এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়। নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা বলেছিল পদ্মা সেতু হবে না কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করবে।

সাবেক এমপি অধ্যক্ষ মরহুম এম.এম. নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর