চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল চালক। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার এসআই মারুফ বিন আব্দুল্লাহ বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি মোড়ের অংশে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর