সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ ও গ্রাহকসেবার মানোন্নয়নের দাবিতে সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্নারক লিপি প্রদান করেছে ভুক্তভোগী গ্রাহকরা।

‘বিদ্যুৎ গ্রাহক এক হও’ এই স্লোগান নিয়ে বিদ্যুৎ গ্রাহক সমিতির উদ্যোগে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে চৌরাস্তার মোড় নাজমুল চত্বর বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি আবু এহিয়া খান এর সভাপতিত্বে বিদ্যুৎ বিভাগের নেসকো লিমিটেড কোম্পানী কতৃক নতুন স্মার্ট প্রিপেইড মিটার গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের নানা ফন্দি ফিকির ও গ্রাহক হয়রানি বন্ধ কর, টাকা আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, সিনিয়র সাংবাদিক ইসমাঈল হোসেন, গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ছাত্র লীগের সাবেক নেতা সেরাজুল ইসলাম রাজু, রেল বাচাঁও আন্দোলনের আহবায়ক মাহমুবুবে খোদা টুটুল, গ্রাহক সমিতি সদস্য আবু সাঈদ, পৌরসভার সাবেক কাউন্সিল শাহাদাত হোসেন ও হৈমবেলা স্কুলের সহকারী শিক্ষক মোছা. মারুফা খাতুন প্রমূখ্য।

এ সময় বক্তারা বলেন, বিদ্যুতের নতুন স্মার্ট প্রিপেইড মিটারে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে। অনতিবিলম্বে এই অনিয়ম বন্ধ না করা হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এম এ মালেক/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর