লালপুর প্রেসক্লাবের সভাপতি আ: করিম, সম্পাদক মোজাম্মেল হক

নাটোরের লালপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল করিম (দৈনিক প্রতিদিনের সংবাদ) ও সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক) পুন:নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ মেপ্টেম্বর) সকালে প্রেস ক্লাবের অস্থায়ী ভবনে এই নির্র্বাচন অনুষ্ঠিত হয়।

১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম (পদ্মাপ্রবাহ), সহ-সাধারণ সম্পাদক গোলাপ হোসেন (দৈনিক সোনালী বার্তা) ও হাবিবুর রহমান (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান টুটুল (দৈনিক ইনকিলাব ও দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন (দৈনিক আলেকিত বাংলাদেশ), প্রচার সম্পাদক ইয়াছিন আলী বাবর (দৈনিক সানশাইন), দপ্তর সম্পাদক মহব্বত আলী (দৈনিক সকালের সময়), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিল্লুর রহমান (শ্রমিক আওয়াজ), সদস্য মোসলেম উদ্দিন (দৈনিক চাঁদনী বাজার), মোস্তফা বায়েজিদ কাদের নয়ন (দৈনিক ঢাকা প্রতিদিন), নাহিদ হোসেন (দৈনিক ভোরের দর্পন), মেহেরুল ইসলাম (বাংলাদেশের আলো), নেওয়াজ মোহম্মদ নাহিদ (কালজয়ী)।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর