পাবনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল’র ও সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র পরিচালনায় আলোচনা রাখেন জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আলহাজ মকবুল হোসেন এমপিসহ সভাপতি নুরুজ্জামান বিশ্বাস এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় যা সিদ্ধান্ত হয়েছে,আগামী ২০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে ২০ সেপ্টেম্বর পাবনা পৌর ও ২১ সেপ্টেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে ও সভায় সম্মেলনের তারিখ ঠিক করা হবে।জেলা আওয়ামী লীগের সম্মেলনের পূর্বে আটঘড়িয়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ও কাউন্সিলর এর তালিকা জমা দিতে হবে। এবং যে সকল উপজেলার সম্মেলন হয় নাই সে সকল উপজেলা সম্মেলন শেষ করা হবে।
২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন। ২৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির সভাটি মৌলতবী রয়েছে। আগামী মাসে আবার এই কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/অমি