ফটিকছড়িতে আওয়ামী লীগ নেতার উদ্যোগে সড়ক সংস্কার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার বিনাজুরী সড়কের বেহাল দশা পরিবর্তন করে দিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী।

দীর্ঘদিন সড়কটির প্রধান সম্মুক অংশে তথা মাইজভান্ডার গেইট সগলগ্নে বড়ধরণের গর্তের সৃষ্টি হয়। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি। যার ফলে ভোগান্তিতে পড়েন সড়কটি দিয়ে যাতায়াতকারী ৭ ইউনিয়নের হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় বিভিন্ন যানবাহন। কিন্তু দীর্ঘদিন সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে বেহাল সড়কটি সংস্কারে এগিয়ে এলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য ও শিল্পপতি সাদাত আনোয়ার সাদী।

এদিকে, স্ব-উদ্যোগে জনগুরুত্বপূর্ণ সেতুটি সংস্কারে এগিয়ে আসায় সাদাত আনোয়ার সাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ।

এ বিষয়ে সাদাত আনোয়ার সাদী জানান আমি দীর্ঘদিন যাবৎ দেখছিলাম এই সড়কের বেহাল অবস্থা বেহাল অবস্থা দেখে আমি নিজেই কাজটিই করে দেওয়ার উদ্যোগ নিই এবং এরই ধারাবাহিকতায় আজ আমি সড়কটি বালি, ইট দিয়ে কাজ করে দিচ্ছি আগামীতে এটি পূর্ণাঙ্গভাবে পিস ঢালাই করে দিব।

মো: ইউসুফ হোসেন/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর