ধামইরহাট সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ২

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে ২জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মনোহরপুর নামক এলাকার মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো খেলনা ইউনিয়নের রসপুর নামক এলাকার মৃত আবু তালেব এর ছেলে মো. গোলজার হোসেন (৪০) এবং এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো. গোফফার রহমান (৫০)।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল নাদিম আরেফিন সুমন পিএসসি,জি জানান, ঘটনার দিন শিমুলতলী বিওপির নায়েক সুবেদার শ্রী তপন কুমার সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় টহলে বের হয়। এমন সময়ে গোপন সংবাদে জানতে পারলে বিজিবি সদস্যরা মেইন পিলার ২৫৯/৮ এস হতে ১শত গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান করেন।

পরে আসামিরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্ঠা করলে ভারতীয় বিএসএফ সদস্যদের তাড়া খেয়ে পূনরায় বাংলাদেশের অভ্যন্তরে আসার চেষ্ঠা করলে তাদের দুজনকে আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে ওইদিন রাতে থানায় আসামীদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, মামলার প্রেক্ষিতে আসামিদের শনিবার দুপুরে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

রেজুয়ান আলম/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর