হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় যেসব নেতা গ্রেফতার হয়েছে তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
রিজওয়ান রফিকীকে রিমান্ডে নেওয়ার পর বাকি কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও জানান ডিবিপ্রধান।
বার্তা বাজার/নব