কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

কুমিল্লার মনোহরগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হিমাচল পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ (উপ-পরিদর্শক) মো. জাফর ইকবাল।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর