রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

গত এক সপ্তাহের মধ্যে শুক্রবার রামেক হাসপাতালে মৃত্যু ও রোগী ভর্তি বেশি হয়েছে। এছাড়া বেড়েছে শনাক্তের হার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃতদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহী ও নাটোরের ৩ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৮ জন।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর