ছাত্র ইউনিয়ন বেবি সংসদের সভাপতি রেজোয়ান, সম্পাদক শাওন
দেশের প্রাচীনতম বামপন্থি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বেসরকারি বিশ্ববিদ্যালয় (বেবি) সংসদের ৬ষ্ঠ কাউন্সিলের মধ্য দিয়ে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। যেখানে সভাপতি হিসেবে রেজোয়ান হক মুক্ত ও সাধারণ সম্পাদক হিসেবে শাওন বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ৬ষ্ঠ কাউন্সিলের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই কমিটি গঠন করা হয়। যার মেয়াদ রাখা হয়েছে আগামী ১ বছর।
নব গঠিত কমিটিতে হাসান ওয়ালী ও ওয়ালিদ হাসান লাবু সহ-সভাপতি এবং জয়ীতা বর্ষা ও মাসুদ মেসবাহ সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার অপূর্ব, কোষাধ্যক্ষ পদে রাকিব হাসান সুজন, দপ্তর সম্পাদক পদে আকরাম হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসমাউল মুত্তাকীন, সাংস্কৃতিক সম্পাদক দিয়াত মাহমুদ সাকিল, ক্রীড়া সম্পাদক শাজাহান শান্ত, সমাজ কল্যাণ সম্পাদক জুনায়েদ হাসান দায়িত্ব পান।
নব নির্বাচিত কমিটিতে মেহরাজ কবির, সাইমুম মুবিন পল্লব, হাবিবুর রহমান, উম্মে নাহেলা বর্ষা কার্য-নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটিতে দুইটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে পূরণ করা হবে বলে জানাগেছে।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/অমি