সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ শনিবার। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এম এ মান্নান জানান, আগামীকাল (আজ) দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে রবিবার সেই সম্ভাবনা অনেক কমে যাবে। সমুদ্র এলাকায় কোনো ধরনের সতর্কসংকেত না থাকলেও দেশের নৌবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত থাকবে।

এদিকে আজ সারা দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে; রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর