চীন থেকে ক্রয় করা আরও সিনোফার্মের ৫০ লাখ টিকা শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকায় আসছে । শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস তথ্য জানান ।
জানা গেছে, চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এই ফ্লাইটে ৫০ লাখ টিকা নিয়ে আসছে। শনিবার সকালে বাণিজ্যিকভাবে কেনা এই টিকা ঢাকায় পৌঁছাবে।
এর আগে চীন উপহার দিয়েছে প্রথম দফায় দিয়েছে ৫ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ৬ লাখ ডোজ। এছাড়া বাণিজ্যিকভাবে ক্রয় করা ২০ লাখ টিকার প্রথম চালান ৩ জুলাই দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।
এদিকে, গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।
বার্তা বাজার/এসবি