আবাসিক হোটেল থেকে নারীসহ ১৬ পুরুষ গ্রেফতার

রাজশাহী মহানগরীতে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। মহানগরীর সাহেববাজার এলাকার অভিযানে বিভিন্ন যৌনসামগ্রীসহ মানবপাচারকারী চক্রের নারীসহ ১৬ পুরুষ গ্রেফতারকরা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ অভিযান পরিচালনার তথ্য শুক্রবার র‌্যাব -৫ রাজশাহীর মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের জানানো হয়।

যাদের গ্রেফতার করা হলো, হোসেনীগঞ্জ এলাকার গোলাম রাব্বানী ওরফে বাপ্পি (৩৫), নীলফামারী জেলার সৈয়দপুর থানার নিজবাড়ি এলাকার সুজন চন্দ্র দাস (৩২), রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার আমিনুল (৩৮), দরগাপাড়ার আসাদ আলী ওরফে সুজন (২৮), একই এলাকার স্বাধীন (২৮), রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামের শহিদুল (২২), রাজশাহীর বেলপুকুর এলাকার ছত্রগাছা এলাকার মোখলেছুর রহমান (৪৮), নারায়ণপুর এলাকার নসিব আলী (২৫) ও মহানগরীর হাদির মোড় এলাকার শাহিন আলী (৩৩)। এছাড়াও সাতজন নারী সদস্য আটক হয়েছেন।

এই মানবপাচার চক্রের সদস্যদের কাছ থেকে র‌্যাব-৫ সদস্যরা অভিযানের চালানোর  সময় বিভিন্ন ধরনের যৌনসামগ্রী উদ্ধার করেছে। এছাড়া ১০০টি ভিজিটিং কার্ড, ২১টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা নারী ও পুরুষ পাচার করে তারা একটি বড় মানবপাচারকারী চক্রের সদস্য। এছাড়া তাদের দিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করায়। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী মহানগরীর সাহেববাজার স্বর্ণকারপট্টির ‘হোটেল ওয়েলকাম’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। ওই হোটেলের তৃতীয়তলা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর