র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ বোমা ও গান পাউডার উদ্ধার

যশোরের অভয়নগরে বোমা তৈরির কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়িতে অভিযান চালিয়ে ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার করেছে র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই অভিযান। বোমা উদ্ধারের অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলাম।

অভিযানে বোমা তৈরির কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশে থাকা একটি ডোবা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। পরে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিষ্ক্রিয় করে।

বিকালে এই অভিযানের বিষয়ে ব্রিফ করেন র‍্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহম্মেদ। তিনি বলেন, বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটনোর উদ্দেশ্যে শক্তিশালী ৩০টি বোমা তৈরি করেছিলেন বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পা।

তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণে বোমা কারিগর শপ্পা আহত হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে বিষয়টির উপর র‌্যাবের একটি গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। র‌্যাবের গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্য মতে র‌্যাব-৬ এর অভিযানিক দল শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে ও তার আশপাশে অভিযান শুরু করে। পরে তারা ওই ডোবা থেকে ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার করে। উদ্ধার অভিযান শেষে র‌্যাব সদর দপ্তর থেকে থেকে ৫ জন বোমা ডিসপোজাল বিশেষজ্ঞ এনে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাতে উপেজলার রাজঘাট কার্পেটিং বাজারে স্থানীয় ইব্রাহিম মোল্লার ছেলে বোমা তৈরির কারিগর শপ্পা (৩৬) বোমা বানানোর সময় বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর