লাশ ছাড়া কবর দাবি করা যেমন জনগণের সাথে প্রতারণা, তেমনি ইসলামের নিয়ম-নীতিবিরুদ্ধ মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, লাশ ছাড়া কবর রাখার কোনো কারণ আছে কি না, সেটিই জনগণের প্রশ্ন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ নিয়ে সাম্প্রতিক যে বিতর্ক তৈরি হয়েছে সে প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘চন্দ্রিমায় জিয়ার লাশ থাকার কোনো প্রমাণ কোথাও নেই। সংসদে এবিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, জিয়ার লাশ কেউ দেখেননি।’
তিনি আরও বলেন, ‘আমি রাঙ্গুনিয়ার মানুষ, যেখানে জিয়াকে প্রথম সমাহিত করা হয় বলে বিএনপি দাবি করে। রাঙ্গুনিয়া উপজেলার তখনকার চেয়ারম্যান জহির সাহেব এখনো জীবিত।’
ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তিনটি লাশ সেখান থেকে তোলা হয়েছিল, তার মধ্যে জিয়াউর রহমানের লাশ ছিল না। এরশাদ সাহেব এবং জিয়াউর রহমানের ঘনিষ্ঠজন মীর শওকত দু’জনেই বলেছেন, তারা কেউ জিয়ার লাশ দেখেননি।’
বার্তা বাজার/এসবি