বিদ্যুৎস্পৃষ্টে নিহত হলেন একই পরিবারের ৪ জন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে একই পরিবারের ৪ জন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণ করেছেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
যারা নিহত হয়েছেন- সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮) ও মো.শহীদ উল্যার ছেলে মো. জুয়েল (১৬)। নিহত সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন অর রশীদ ও সোনাইমুড়ি থানা পুলিশ।
তারা  জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ধানি জমিতে নামে আব্দুর রহিম।  এ সময় ধানি জমিতে থাকা পল্লী বিদ্যুতের ষ্ট্রিলের পিলারের সঙ্গে  তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও ৩ জন বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। শেষে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান মিরন আরও জানান, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে এনে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
বার্তা বাজার/এসবি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর