নিখোঁজের ২০ ঘন্টা পর ঝোপে মিললো যুবকের মরদেহ

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের ২০ ঘন্টা পর অনিক সরকার (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে উপজেলার ভাষানচর ইউনিয়নে গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অনিক সরকার ওই গ্রামের মধু মন্ডলের ছেলে। সে উপজেলা সদর বাজারের একটি গ্যারেজে মেকানিকের কাজ করতো।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনিককে মোবাইল ফোনের মাধ্যমে কে বা কারা ডেকে নিয়ে শারীরিক ভাবে নির্যাতন চালিয়ে হত্যা করে ঝোঁড়ের মধ্যে মরদেহ ফেলে রাখে। শুক্রবার এক মহিলা তাল কুড়াতে গেলে তার মরদেহটি শন দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দেয়।

এবিষয়ে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহোটি সুরতহাল করে মর্গে পাঠান হয়েছে। মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে অনুসন্ধান চলছে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর