স্লুইচ গেটে সেলফি তুলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদীতে সেলফি তুলতে গিয়ে তানজিদ আহমেদ উৎস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রতনপুর স্লুইচ গেটের উপরে সেলফি তোলার সময় সে তীব্র স্রোতের মধ্যে পড়ে যায়।

নিহত উৎস গাংনী বাজারের ফজলুল হকের ছেলে ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দুপুরে দিকে তারা পৌঁছায় ভৈরব নদীর পাড়ে রতনপুর এলাকায়। স্লুইস গেটের পাশে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় উৎস। তীব্র স্রোতের টানে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। স্রোতের কারণে সাঁতরে উপরে উঠা সম্ভব ছিল না বলে জানায় স্থানীয়রা।

এদিকে নদীর পানিতে পড়ার খবর পেয়ে স্থানীয় জনতা পুলিশ, প্রশাসন ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে খুলনা থেকে ডুবুরি দলের সদস্যরা আসার পর উদ্ধার অভিযান শুরু করে প্রায় দুই ঘন্টা অভিযানের পর সন্ধ্য সাড়ে ৭ টার দিকে নিহত স্কুল ছাত্র তানজিদ আহম্মেদ উৎসকে উদ্বার করে।

এদিকে খবর পেয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাসুদ রানা/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর