কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত যুবকের মরদেহ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সুগন্ধা পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড কর্মীরা।
সী-সেইফ লাইফ গার্ড কর্মীদের বরাতে জানা যায়, দুপুর ১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে বীচকর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, দুপুরে সৈকতে একটি মরদেহ উদ্ধারের সংবাদ পেয়েছি। তবে এখনো পর্যন্ত সেটার পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তা বাজার/এসজে