কুবিতে প্রতিবর্তনের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন’র ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ৩৮ সদস্যের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন লােক প্রশাসন বিভাগের ১০ম আবর্তনের শিক্ষার্থী নান্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী মো. রায়হান হোসেন।

সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন জান্নাতুল কাউসার রুমকি, প্রিন্স মাহমুদ জর্জ ও মাে. মােশাররফ হােসেন। যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম শাওন, আসাদুজ্জামান অভি ওও পূজা চক্রবর্তী। সাংগঠনিক সম্পাদক মাহফুজ রাব্বী, সুমাইয়া তাবাসসুম ও আপন মজুমদার।

এছাড়াও, দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন উম্মে হাবিবা শান্তা, উপ দপ্তর সম্পাদক উজ্জল হক, প্রচার সম্পাদক সাহিদুল ইসলাম বিজয়, অভিজিৎ বণিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল দেবনাথ ও অর্ণব সিংহ রায় প্রমুখ।

সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর